Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বুয়েন্স আয়ারসে মেসি ভাস্কর্যের উন্মোচন

messi vaskorjo 1অনলাইন ডেস্ক: আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসে লিওনেল মেসির একটি ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। যেখানে আর্জেন্টিনার অধিনায়ককে ফুটবল নিয়ে দৌড়ানোর ভঙ্গিতে দেখা যাচ্ছে। বুয়েন্সের মেয়র হোরসিও রদ্রিগেজ লরেটা মেসির ভাস্কর্যটি উন্মোচন করেন।
কোপা আমেরিকার শতবর্ষ আসরে ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারের পর মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের ঘোষণা দেন। এরপর তাকে ফেরাতে সকলে উদ্যোগী হয়।
মেসিকে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ফেরাতে অনেকেই বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন। কেউ ব্যানার বানিয়ে এনেছেন, কেউ বা লিখেছেন চিঠি, আর কেউ কেউ ‘মেসি ফিরে এসো’ স্লোগানের ঝড় তুলছেন।
এরই অংশ হিসেবে মেসির দেশ আর্জেন্টিনা রাজধানীর কেন্দ্র বুয়েন্স আয়ারস সিটি হলে স্থাপন করেছে মেসির একটি ভাস্কর্য।Messi-Statue-1
দেশটির প্রেসিডেন্ট মাউরিসিও মাসরিও মেসিকে জাতীয় দলে ফিরে আসার জন্য ফোন করেন। ফোনালাপে তিনি মেসিকে বলেন, ‘মেসি যেন কারও সমালোচনায় কান না দেন। সত্যি সবাই জানে। আমরা সবাই জাতীয় দলের পারফরম্যান্সে অনেক খুশি।’
এরপর মঙ্গলবার প্রেসিডেন্ট জানান, তিনি আগামী সপ্তাহে মেসির সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলবেন। তাকে জাতীয় দলে ফিরিয়ে আনার চেষ্টা করবেন।
১৩ বছর বয়সে বার্সেলোনার উদ্দেশে পাড়ি জমানো মেসি বরাবরই সমালোচনার শিকার হয়েছেন দেশের হয়ে বড় কোনো শিরোপা জিততে না পারায়। পরপর তিনবার কোপার ফাইনালে উঠেও শিরোপা স্পর্শ করতে না পারার কষ্টে অবশেষে তিনি অবসরের সিদ্ধান্তই নেন। তবে এরপর থেকেই মৌনতার পথ অবলম্বন করেছেন ২৯ বছর বয়সী এ ফুটবল জাদুকর।

Leave A Reply

Your email address will not be published.