Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বৃষ্টি মাথায় ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু

ঈদের বাকি আর মাত্র চারদিন। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন।ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে আজ ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন বাস কাউন্টারে দেখা যায় বাড়ি ফেরা মানুষের ভিড়।

শনিবার রাত থেকেই ছিল বৃষ্টি। আর এই বৃষ্টি মাথায় নিয়েই রোববার ভোর নাগাদ কমলাপুর স্টেশনে আসতে শুরু করেন ঘরমুখো যাত্রীরা। কিছুটা দেরিতে হলেও সবগুলো ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের এই যাত্রায় অনেকটাই রোমাঞ্চিত তারা।

সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়েও ঢাকা ছাড়েন দক্ষিণের বিভিন্ন জেলার মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে একটু আগেভাগেই বাড়ি ফিরছেন অনেকে।

এদিকে, কমলাপুর স্টেশন পরিদর্শনে এসে র‌্যাবের মহাপরিচালক জানালেন, ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় প্রতিটি স্টেশন ও সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ট্রেন-লঞ্চের পাশাপাশি রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকেও বাড়ির পথে যাত্রা করেছেন অনেকে।

Leave A Reply

Your email address will not be published.