Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বৃষ্টির শঙ্কায় তৃতীয় ওয়ানডে!

120অনলাইন ডেস্ক: চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে বুধবার দুপুরে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তৃতীয় ম্যাচে মাঠের ক্রিকেটে জবাব দেওয়ার জন্য মুখিয়ে আছে দু’দলের খেলোয়াড়রা। কিন্তু কথা হলো, আদৌ খেলা হবে তো।
বর্তমান আবহাওয়া পরিস্থিতি যা, বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি। নিম্নচাপের কারণে ইতিমধ্যে আবহাওয়া অধিদফতর থেকে চট্টগ্রামে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত জারি করা হয়েছে। মঙ্গলবারও বন্দর নগরীতে সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সকাল থেকে টানা বৃষ্টি অব্যাহত ছিল সন্ধ্যায়ও। মাঝে মধ্যে বিরতি দিলেও সেটা খুব অল্প সময়ের জন্য।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামে বুধবার বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদিনে বৃষ্টি হতে পারে ১১ থেকে ২২ মিলিমিটার। বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে দুপুর পর্যন্ত। তবে, আশা দেখাচ্ছে ম্যাচের সময়। বুধবার দুপুর আড়াইটায় শুরু হবে অঘোষিত ফাইনাল ম্যাচটি। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা কম। সকাল থেকে বৃষ্টি হলে সেটা দুপুর কিংবা বিকেলের দিকে কমেও আসতে পারে।
এদিকে, আশার বাণী শুনাচ্ছেন ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারী খানও। তিনি বলেন, ‘মাঠের পানিনিষ্কাশনব্যবস্থা অনেক উন্নত। বৃষ্টি যদি হয়ও, বৃষ্টি থামার ঘণ্টা খানেক পরই খেলা শুরু হতে পারবে।’

Leave A Reply

Your email address will not be published.