Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেনাপোল বিজিবির অভিযানে আটক ৯

atokকামাল হোসেন বেনাপোল: বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে ৯ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।গতকাল রোববার সকাল ৮টার দিকে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।তবে এসময় কোন পাচারকারী আটক হয়নি।

এদের মধ্যে ৭ জন পুরুষ ও ২ জন নারী রয়েছে। তাদের বাড়ি যশোর, খুলনা ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়।২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আজমত জানান, সীমান্ত অতিক্রম করে ভারত থেকে কয়েকজন নারী-পুরুষ বাংলাদেশে আসছে, এমন খবরের ভিত্তিতে দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়।এসময় পালিয়ে যায় পাচারকারীরা।আটকদের অনুপ্রবেশের অভিযোগ দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।এদিকে একটি সুত্র জানান বিজিবি প্রতিদিন টাকার বিনিময় পাসপোর্ট ভিসা ছাড়া শত শত লোক দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ-ভারত যাতায়াত করার সুযোগ করে দেয়।মাঝে মাঝে অফিসারদের মন বুঝানোর জন্য কিছু লোক আটক করে থাকে।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপ পরির্দশ (এএসআই) মতিয়ার রহমান জানান, আটক নারী-পুরুষদের গত রোববার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান।

Leave A Reply

Your email address will not be published.