Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বেনাপোলে পিস্তল ও গুলি উদ্ধার

benapolবেনাপোল সীমান্ত প্রতিনিধি:
বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রাম থেকে মঙ্গলবার সকালে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করেতে পারে নি বিজিবি সদস্যরা। বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল সীমান্তের কাগজপুকুর গ্রামে দুর্বৃত্তরা নাশকতা কর্মকাণ্ডের জন্য পরিকল্পনা করছে বলে তাদের কাছে গোপন খবর আসে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পিস্তল, গুলি ও ইয়াবা ট্যাবলেট ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি ১টি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন, পিস্তল, গুলি ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন। 

Leave A Reply

Your email address will not be published.