Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেনাপোলে বিরল প্রজাতির ৫৩টি কচ্ছপ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে পাচার করে আনা বিরল প্রজাতির ৫৩টি কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয় নি।
গত কাল সকাল ১১টার দিকে বেনাপোলের ভারত সীমান্তবর্তী দূর্গাপুর গ্রাম থেকে বস্তাবন্দী কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে সকালে দূর্গাপুরে অভিযান চালায় বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতরে ৫৩টি জীবিত কচ্ছপ পাওয়া যায়।
২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোলের ধান্যখোলা ক্যাম্পের সুবেদার শিশির কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.