Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ব্যর্থতার দায় স্বীকার করলেন মুশফিক

s-4
স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজে ব্যর্থ একটি সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। শনিবার সকালে মুশফিকবাহিনী দেশে ফিরেন। বিমানবন্দরে নেমে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম দলের ব্যর্থতার দায় স্বীকার করে বলেন, ‘আমরা কিছু সময় ভাল খেলেছি। আবার কিছু সময় খারাপ খেলেছি। ওয়েস্ট ইন্ডিজ আমাদের থেকে ভাল খেলেছে। আর এটা বেশ কঠিন যে শক্তিশালী দলের বিপক্ষে খেলা।’ মুশফিক আরো বলেন, ‘একটা শক্তিশালী দলের বিপক্ষে জিততে চাইলে আপনাকে অবশ্যই পুরো সময় ভাল খেলতে হবে। টেস্টে বা ওয়ানডেতে ব্যাটিংয়ে আমাদের আরো ভাল করতে হবে। বোলিংয়ে যখন ব্রেক থ্র“ দরকার তখন আমরা সেটি করতে ব্যর্থ হয়েছি।’ নিজের অধিনায়কত্ব নিয়ে কি ভাবছেন সাংবাদিকদের এমন প্রশ্নে মুশফিক বলেন, ‘বোর্ড চাইলে দুই ফরম্যাটে পৃথক অধিনায়ক করতে পারে। আর এ সিদ্ধান্তটা বোর্ডকেই নিতে হবে।’ তিনি আরো জানান, দেশের ক্রিকেটের স্বার্থে তিনি বোর্ডের যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন। ক্যারিবীয় সফরে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। এছাড়া ওয়ানডে ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় লাল-সবুজরা। ভ্রমণ ক্লান্তিতে আর শূন্য হাতে দেশে ফেরা ক্রিকেটারদের বিমান বন্দরে এ সময় বেশ বিমর্ষ দেখাচ্ছিল।

Leave A Reply

Your email address will not be published.