Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

PicsArt_1440232233498ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কোর্ট চত্বরের সামনে থেকে মঙ্গলবার রাত এক টার দিকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে ভাঙ্গা থানা পুলিশ।এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ভাঙ্গা কোর্ট চত্বরের সামনে মাদক বিক্রি হচ্ছে। খবর পেয়ে থানা পুলিশের এস আই সৌমেন মৈত্র সঙ্গিয় পুলিশ নিয়ে গতকাল রাত ১ টার দিকে অভিযান চালিয়ে ভাঙ্গার কথিত মাদক স¤্রাট রাজিব চোকদার (৩২) কে আটক করে। এ সময় তার নিকট থেকে ৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাজিব চোকদার পশ্চিম হাসামদিয়ার নাদিম চোকদারের ছেলে। এ ব্যাপারে এস আই সৌমেন মৈত্র জানান রাজিব পেশাদার মাদক ব্যবসায়ী। এরা আইনের ফাঁক দিয়ে বেড়িয়ে এসে একই কাজ করে। গত কালের ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে। রাজিবকে ফরিদপুর কোর্টে চালান করা হয়েছে।

বাংলাদেশেরপত্র/ এডি/আর

Leave A Reply

Your email address will not be published.