Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাঙ্গায় ৩৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ভাঙ্গা প্রতিনিধি ,রবিউল ইসলাম ঃ atok
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে শনিবার সন্ধায় অভিযান চালিয়ে জাহিদ শিকদার (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার সন্ধায় জানতে পারে চরকান্দা গ্রামে জাহিদ শিকদার মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। খবর পেয়ে অভিযান চালিয়ে এসআই দবির ও এএস আই আসাদ মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী জাহিদ শিকদারকে ৩৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। জাহিদ চরকান্দা গ্রামের হাকিম শিকদারের ছেলে। এসআই দবির জানান সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.