Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২ জন আটক

faridpur disভাঙ্গা থেকে রবিউল ইসলাম ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বুধবার রাত ২ টার সময় বিশ্বরোড মোড় থেকে ৪০ কেজি গাজাঁসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ।এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত্রি ২টার দিকে ভাঙ্গা থানার ওসি মোঃ মিজানুর রহমানের নির্দেশে একদল সাহসী অফিসার আভিযান চালায়। এ সময় তারা ফরিদপুর-বরিশাল মহাসড়কের বিশ্বরোড মোড়ে একটি ট্রাকের (সিলেট-ড-১১১২১৮) গতি রোধ করে । পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের হেলপার দৌড়ে পালিয়ে যায় এবং ২জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ । পুলিশ তাদের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাকের বডিতে বস্তার ভিতরে থাকা ৮টি পেকেটে থাকা ৪০ কেজি গাজা উদ্বার করে। আটক কৃত ব্যাক্তিরা হল সামসুল শেকের ছেলে ফারুক শেক এবং জামাল শেকের ছেলে জুয়েল শেখ উভয়ের বাড়ি হামিরদি গ্রামে। অভিযানে অংশ নেয়া অফিসার হল এস আই মোঃ নাসির,এস আই সৌমেন মৈত্র ,এস আই মোঃ আশিকুর রহমানর ও এ এস আই মোঃ আসাদ। ওসি মিজানুর রহমান জানান এর সাথে বড় ধরনের কোন মাদক ব্যাবসায়ী জড়িত থাকতে পারে আমরা তদন্ত করে সেটা বের করার চেষ্টা করছি। এ ব্যাপারে থানায় একটি মাদক মামলা র্ধায্য করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.