Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় ৫দিন ধরে নিখোজের পর গৃহবধুর বস্তা বন্দি লাশ উদ্ধার

মোঃ রবিউল ইসলাম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ1472132133_DSC_0259
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের গৃহবধূ ঝর্না বেগম (৪৭) এর বস্তা বন্দি লাশ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। বৃহঃবার বিকেলে চুমুরদি ইউনিয়নের সিরাজ শেখের বাড়ীর পাশে কুমার নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়ে। পুলিশ ও পরিবারের লোকজন লাশ সনাক্ত করেন। নিহত ঝর্না বেগম ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের গেদন খার স্ত্রী। জানাযায় নিহত র্ঝনা বেগম বাড়ীর পাশে সোহেল(২৪) পিতা- মোতালেব শেখ এর নিকট ২০ হাজার টাকা পেতো। টাকা চাইলে বিভিন্ন ভাবে হুমকি দিতো। গত রবিবার ধারের টাকা পরিশোদের কথা বলে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সোহেল ও তার সহযোগিরা। নিহত র্ঝনা বেগমের ছেলে লিটু খা জানায় আমার মাকে সোহেল ফোন করে টাকা দেওয়ার নাম করে পুখুরিয়া যাইতে বলে তার পর থেকে আমার মাকে আর খুজে পাওয়া যায়নি। নিহত ঝর্না বেগমের গলা কাটা সহ একাধিক চিহৃ রয়েছে। এই বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান নিহত ঝর্না বেগমের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.