Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতে হুজি সন্দেহে ২ বাংলাদেশি আটক

ভারতেআন্তর্জাতিক ডেস্ক : ভারতের হায়দারাবাদে হরকাতুল জিহাদ আল-ইসলামির (হুজি) চার সন্দেহভাজন কর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন। শুক্রবার তাদের আটক করা হয় আটক বাকি দুজনের মধ্যে একজন পাকিস্তানি ও একজন মায়ানমারের নাগরিক।

পুলিশ জানিয়েছে, চঞ্চলগুড়া এলাকায় একটি বাড়িতে গত দুই মাস ধরে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ নাজিরসহ চারজন আত্মগোপন করে আছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

নাজির পাঁচ বছর ধরে ভারতে আছেন জানিয়ে বিবৃতিতে বলা হয়, আটক চারজনের বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের কার্যকলাপ ও হুজি’র সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

স্থানীয় দুজনের সহায়তায় আটক চারজনই ভুয়া পাসপোর্ট ব্যবহার করে হায়দারাবাদে অবস্থান করছিলো জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়, অভিযানে সন্দেহজনক কিছু জিনিসও জব্দ করা হয়েছে।  সূত্র: এনডিটিভি

Leave A Reply

Your email address will not be published.