Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভূমধ্যসাগরে ৭০০ অভিবাসী নিয়ে নৌকাডুবি

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া থেকে আসা ৭০০ অভিবাসী বোঝাইকারী একটি নৌকা ভূমধ্যসাগরে তলিয়ে গেছে। রোববার ইতালির উপকূল রক্ষা বাহিনী (কোস্ট গার্ড) বিবিসিকে এ তথ্য জানিয়েছে।

ইতালির উপকূলীয় বাহিনী ওই নৌকা থেকে ২৮ জনকে জীবিত উদ্ধার করেছে। বাকিদের উদ্ধারে বিশাল অভিযান চালানো হচ্ছে। তবে অন্য সংবাদমাধ্যমে বলা হয়েছে, ওেই নৌকায় ৫০০ থেকে ৭০০ অভিবাসী ছিল। তবে তাদের কতজন এখন জীবিত রয়েছে তা জানা যায়নি।

ইতালিয়ান নৌ জাহাজ এবং মাল্টার নেভি ও বাণিজ্যিক নৌ জাহাজগুলো ইতালির লাম্পিদুসা আইল্যান্ডের দক্ষিণে লিবিয়ার জলসীমায় ওই অভিযান চালানো হচ্ছে।

ইতালিয়ান উপকূলীয় বাহিনীর মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, লাম্পিদুসা উপকূলীয় এলাকা থেকে ১৩০ মাইল দূরে লিবিয়ার জলসীমায় ওই অভিযান চালানো হচ্ছে।

মাল্টার প্রধানমন্ত্রী জোফেস মুসকাত টুইটারে ওই ঘটনায় ব্যাপক প্রাণহানীর আশঙ্কা করেছেন।

মাল্টার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একটি বাণিজ্যিক জাহাজের পাশ কাটাতে গিয়ে নৌকাটি উল্টে যায়।

Leave A Reply

Your email address will not be published.