Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভোলায় ৭ ব্যারেল ডিজেল ও কেউয়া কাঠ জব্দ

ভোলা প্রতিনিধি:
ভোলায় পৃথক অভিযান চালিয়ে সাত ব্যারেল ডিজেল ও ২০০ পিস কেওয়া কাঠ জব্দ করেছে কোস্টগার্ড। এছাড়া এসময় ডিজেল ও কাঠ বহনকারী দু’টি ট্রলারও জব্দ করা হয়।
গত কাল শুক্রবার রাত ও শনিবার দুপুরে কোস্টগার্ড এসব জব্দ করে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট মো. খালিদ জানান, গভীররাতে কার্গো জাহাজ থেকে ট্রলারে করে তেল চুরি করা হচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় নদীর চৌকিঘাটা পয়েন্ট থেকে ডিজেলসহ ট্রলার জব্দ করে দৌলতখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত তেলের মূল্য আট লাখ টাকা বলেও জানান তিনি।
এদিকে গত কাল দুপুর ১টার দিকে কোস্টগার্ডের অপর একটি দল ভোলার লালমোহন উপজেলা সংলগ্ন মেঘনায় টহলরত অবস্থায় লর্ডহাডিঞ্জ পয়েন্ট থেকে ২০০ পিস কেওয়া কাঠ বোঝাই একটি ট্রলার জব্দ করে।
কোস্টগার্ডের ধারণা, একটি অসাধু চক্র ইটভাটায় বিক্রি করতে নোয়াখালীর হাতিয়া উপজেলার উড়িরচর এলাকার ম্যানগ্রোভ বাগান থেকে গাছগুলো কেটে আনছিল। এসব কাঠ লালমোহন থানায় হস্তান্তর করা হবে।

Leave A Reply

Your email address will not be published.