Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মংলায় ভবন ধস: ৪ জনের লাশসহ ৪০ জন উদ্ধার

download (5)মংলা শিল্প এলাকায় সেনাকল্যাণ সংস্থার নির্মাণাধীন ৫তলা ভবনের ছাদ ধসে অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আহত অবস্থায় ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। আহতদের খুলনা মেডিকেলসহ স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এখনো ভবনটির ভেতরে আটকা পড়ে আছে অন্তত অর্ধশতাধিক মানুষ।  শ্রমিকদের দাবি, দুর্ঘটনাকালে দেড়শতাধিক শ্রমিক কাজ করছিলো। আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, নৌবাহিনী ও কোস্টগার্ড কাজ চালিয়ে যাচ্ছে।ঘটনাস্থল থেকে সময় সংবাদকর্মী জানিয়েছেন, উদ্ধার কর্মীরা ভবনটি ঘিরে রেখেছেন। এমন কি ভবনটির মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো সুযোগ হয়নি। তবে উদ্ধার কর্মীরা জানিয়েছেন, ভেতরে আরো লাশ আছে বলে তাদের ধারণা। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তারা মনে করছেন।  উল্লেখ্য, সকাল থেকে ভবনটির ছাদ ঢালাইয়ের কাজ চলছিল এবং হঠাৎ করে দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Leave A Reply

Your email address will not be published.