Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সালাহ উদ্দিনকে আদালতে উপস্থিত চেয়ে স্ত্রীর রিট

BNP+Salahuddinবিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আদালতে ২৪ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি ফৌজদারি আবেদন (হেভিয়াস কর্পাস) করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বেলা আড়াইটায় এর শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বিএনপিপন্থি আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।

তিনি বলেন, ‘বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ আদালতে একটি রিট দায়ের করেছেন। আবেদনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে স্বশরীরে সালাউদ্দিন আহমেদকে উপস্থিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বাদির পক্ষে আদালতে শুনানি করবেন বলে জানা গেছে।

এর আগে বুধবার রাত পৌনে ১১টার দিকে পরিবার ও দলের পক্ষ থেকে দাবি করা হয়, সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকের একটি দল আটক করে নিয়ে গেছে। মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে তারা জানান। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।

Leave A Reply

Your email address will not be published.