Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মধুখালীতে মাদ্রাসা ছাত্র নিখোঁজ।

madhukhali student nekhos picমোঃ রেজাউল করিম তুহিন, মধুখালী প্রতিনিধি ঃ ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঠাকুর পাড়া গ্রামের এক মাদ্রাসা ছাত্র তিন দিন যাবত নিখোঁজ রয়েছে। ঠাকুরপাড়া গ্রামের সরকারী চাকুরীজীবি মো. রইচউদ্দীনের মাদ্রাসা পড়–য়া ছেলে মো. রিয়াদ আহম্মেদ তুষার (১২) গত ১১আগস্ট সকাল ১০ টায় খেলার উদ্দ্যেশে বাড়ী থেকে বের হয়্। বিগত তিন দিন পার হলেও রিয়াদ বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে ছাত্রটির বাবা মধুখালী থানায় নিখোঁজ বিষয়ে গতকাল শনিবার সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং-৪৯৮ তারিখ ১৩.০৮.২০১৬ইং । রিয়াদ ফরিদপুর চর-কমলাপুর জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। বর্তমানে রিয়াদের মা বাবা তাদের সন্তান ফিরে পাওয়ার জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.