Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মধ্যরাতে মোদির অফিসে আগুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

সোমবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রায়সেনা হিলসের প্রধানমন্ত্রীর অফিসের দোতলায় ২৪২ নম্বর ঘরে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত সেখানে পৌঁছে ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিভাগীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা গুরমুখ সিং জানান, ওই কক্ষের কম্পিউটারের জন্য ব্যবহৃত একটি ইউপিএসের বিস্ফোরণে এ ঘটনা ঘটে। ওই কক্ষটি একজন সেকশন অফিসারের।

এর আগে গত বছরেও মোদির অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস।

Leave A Reply

Your email address will not be published.