Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মান্দায় চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার মান্দা উপজেলায় চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার নওগাঁর মান্দায় বিকাল ২.৩০ মিনিটে উপজেলার মান্দা সদর ইউপির মান্দা মডেল এস.সি পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে উপজেলার ১৪ জন চেয়ারম্যানের সম্মাননায় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
মান্দা সদর ইউপি চেয়ারম্যান এজাজ আহম্মেদ হিন্দোল ও পরানপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্ল্যার সার্বিক তত্ত্বাবধানে ও মান্দা মডেল এস.সি পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ সমরেশ মজুমদার (অলক) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা মমিন শাহানা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম (মুকুল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহানী সুলতান মাহমুদ (গামা), সহ সভাপতি মান্দা উপজেলা আ.লীগ। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা ইউনিয়ন আ.লীগের সভাপতি অনুপ কুমার কুন্ডু, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নওশাদ আলী প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.