মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাহমুদ আলীর বৈঠক

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমানের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। দক্ষিণ-পূর্ব এশীয় সহযোগিতা সংস্থার (আসিয়ান) আঞ্চলিক ফোরামের ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বর্তমানে তিনি মালয়েশিয়া সফর করছেন।
বুধবার দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলামও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মাহমুদ আলী নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোয়ের্জ ব্রেন্ডে, জাপানের উপ-পররাষ্ট্র মন্ত্রী মিনরো কিউচি এবং ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিজয় কুমার সিংয়ের সঙ্গেও বৈঠক করেন।
আজ বৃহস্পতিবার বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী
বিপি/এডিপি/এ