Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মাশরাফির এক, সাকিবের দুই!

স্পোর্টস ডেস্ক:
দুজনের সামনেই অভিন্ন লক্ষ্য ছিল। দুটি করে উইকেট নিতে পারলে দুজনই ছুঁয়ে ফেলতে পারতেন একটি মাইলস্টোন। একসঙ্গে যোগ দিতে পারতেন ওয়ানডের ২০০ উইকেটের ক্লাবে। কিন্তু মাশরাফি বিন মুর্তজা বা সাকিব আল হাসান কেউই আজ (গত ম্যাচে) সেটা করতে পারলেন না। বাংলাদেশের ওয়ানডে উইকেট শিকারির তালিকার দুই ও তিন নম্বরে থাকা মাশরাফি-সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে অনুজ্জ্বলই থেকে গেলেন। এবার কি অপেক্ষার অবসান হবে? চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কি মাশরাফি ও সাকিব পারবেন সেই মাইলফলকে পৌঁছাতে! এক উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাকিবকে পেছনে ফেলেছেন ১৫৬ ওয়ানডে খেলা মাশরাফি। বাংলাদেশ অধিনায়কের উইকেট সংখ্যা এখন ১৯৯টি। আর একটি উইকেট নিতে পারলে বাংলাদেশ স্পিনার রাজ্জাকের পর ২০০ ক্লাবে নাম লেখাবেন মাশরাফি। সাকিবও পিছিয়ে নেই। বাংলাদেশের হয়ে ১৫৫ ওয়ানডে খেলা সাকিবের ঝুলিতে আছে ১৯৮ উইকেট। পরের ম্যাচে ২০০ ছোঁয়ার সুযোগ বিশ্বসেরা অলরাউন্ডারের সামনেও। ২০৭ উইকেট নিয়ে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে সফল বোলার ১৫৩ ম্যাচ খেলা আবদুর রাজ্জাক।

Leave A Reply

Your email address will not be published.