Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

নাটোর প্রতিনিধি:
নাটোরে শাহাবুদ্দিন (২৫) নামে এক চালককে শ্বাসরোধে হত্যা করে ইঞ্জিন চালিত ভ্যান নিয়ে গেছে ছিনতাইকারীরা।
গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার ভাতুরিয়া গ্রামের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শাহাবুদ্দিন ওই গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় শাহাবুদ্দিন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে গতকাল সকালে গ্রামবাসী বাড়ির অদূরে একটি পুকুরে শাহাবুদ্দিনের মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ছিনতাইকারীরা শাহাবুদ্দিনকে শ্বাসরোধে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে। 

Leave A Reply

Your email address will not be published.