মিরপুরে বাসচাপায় পোশাকশ্রমিক নিহত
রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. কাদের (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত কাল বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. কাদের মিরপুর ৭ নম্বর এলাকায় একটি পোশাক কারখানার কর্মচারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার পুবালী ব্যাংকের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস ওই যুবককে ধাক্কা দেয়। পরে তাকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর আড়াইটার দিকে ঢামেকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা। ঢামেকের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
