Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মুক্তি পেলেন শ্র“তি হাসান

Shruti-Hassan-Actress-HD-Wallpaperবিনোদন ডেস্ক:
বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্র“তি হাসানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিয়েছে পিকচার হাউস মিডিয়া লিমিটেড। জানা গেছে, তামিল প্রডিউসার কাউন্সিল(টিপিসি) এবং দ্য সাউথ ইন্ডিয়ান ফিল্ম আর্টিস্টস অ্যাসোসিয়েশন(এসআইএএ) এর হস্তক্ষেপে মামলা প্রত্যাহার করা হয়। এর ফলে পরিচালক ভামসি পায়দিপল্লীর দায়ের করা প্রতারণা মামলা থেকে অব্যাহতি পেলেন জনপ্রিয় অভিনেত্রী শ্র“তি হাসান। এর আগে গত ২৮ মার্চ স্বনামধন্য অভিনেতা কমল হাসান তনয়া বলিউডের দক্ষিণী সুন্দরী শ্র“তি হাসানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন পরিচালক ভামসি পায়দিপল্লী। নাম ঠিক না হওয়া নতুন সিনেমার জন্য দেয়া শ্যুটিংয়ের শিডিউল মেনে না চলার জেরধরে প্রতারণার মামলা করেছিলেন ভামসি। প্রতারণা মামলার পর শ্র“তিকে ভামসির ছবিতে কাজ শেষ না হওয়া পর্যন্ত অন্য কোন সিনেমায় সাইন করতেও নিষেদাজ্ঞা জারি করেছিলোসিটি সিভিল কোর্ট। উল্লেখ্য, কমল হাসান এবং সারিকা হাসানের মেয়ে শ্র“তি হাসান দক্ষিণী তামিল, তেলেগু ছাড়াও এ পর্যন্ত একাধিক বলিউড সিনেমায় অভিনয় করেছেন।

Leave A Reply

Your email address will not be published.