Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মেহেরপুরের গাংনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা।

ৃেৃমেহেরপুর থেকে জাহিদ মাহমুদ: মেহেরপুরে শুকুরআলী (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি নিশিপুর গ্রামে।
এলাকাসূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে  লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকবাসি। পরে পুলিশ এসে লাশউদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠায়। নিহত শুকুর আলী মেহেরপুর  জেলার গাংনী উপজেলার নিশিপুর গ্রামের মৃত দাউদ আলীর ছেলে।
নিহতের স্ত্র্রী জানান, শুক্রবারদিবাগতরাত ৯ টারদিকে কে বাকারাতাকে মোবাইল ফোনে ডেকে নেয়। আর সে ঘরে  ফিরে আসেনি। শনিবার সকালে  লোকজন তার লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে বাড়িতে খবর দেয়।
নিহতের বড়ভাই আঃওয়াদুত জানান, তার ভাইকে যে বা যারা হত্যা করেছে তাদের দ্রুত সনাক্তকরণ ও আইনের আওয়াতায় এনে উপযুক্ত শাস্তির আবেদন জানিয়েছেন। তার ভাই এর কাছে থাকা মোবাইল ফোনটি পুলিশ হেফাযতে আছে বলেও তিনি জানান।
মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশসুপার আহমারুজ্জামান বলেন, ব্যক্তিগত শুত্রুতার জেরধরে দূর্বৃত্তরাতাকে শুক্রবার রাতের কোন এক সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ আঘাতে তারমৃত্যু হয়। পুলিশ জোর  প্রচেষ্টা চালাচ্ছে আসামী ধরার জন্য। উপযুক্ত তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওয়াতায় আনা হবে।

Leave A Reply

Your email address will not be published.