Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যাচ্ছে রসুন, আসছে মাদকদ্রব্য !

ভোমরা স্থলবন্দরসাতক্ষীরা প্রতিনিধি  :  সাতক্ষীরা সদর উপজেলা ভোমরা স্থলবন্দর যা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ন স্থলবন্দর। সেই ভোমরা সীমান্ত দিয়ে অবাধে পার হচ্ছে বাংলাদেশের রসুন, বিনিময়ে আসছে বিভিন্ন ভারতীয় নেশা জাতীয় দ্রব্য। সীমান্ত সূত্রে জানা গেছে যে, চীনদেশ থেকে সমুদ্র বন্দর দিয়ে আমদানিকৃত রসুন এই সীমান্ত দিয়ে পার হচ্ছে ভারতে আর বিনিময়ে দেশে আনা হচ্ছে মরনঘ্যাতি নেশা দ্রব্য। যা আমাদের দেশের যুব সমাজকে ধ্বংসের জন্য অন্যতম হাতিয়ার। এতে একদিক দিয়ে যেমন অধ্বপতনে যাচ্ছে আমাদের তরুন ও যুব সমাজের মূল্যবোধ ও নৈতিকতা পক্ষান্তরে হুমকির মুখে পড়েছে দেশের ব্যবসায়ীরা।

উক্ত বিষয়ে ভোমরা ক্যাম্প কমান্ডারের কাছে সাংবাদিক মহল জানতে চাইলে তিনি সাংবাদিক মহলকে দৃঢ়তার সাথে জানান যে, রসুন ও মাদক পাচার রোধ করতে তারা বদ্ধ পরিকর। ইতো মধ্যে সাতক্ষীরা বিভিন্ন ব্যবসায়িদের সাথে আলাপ করে এ ব্যপারে কঠোর পদক্ষেপ নেওয়ার ও প্রত্যয় ব্যক্ত করেন অত্র এলাকার সুযোগ্য ক্যাম্প কমান্ডার।

Leave A Reply

Your email address will not be published.