Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যুদ্ধাপরাধ তদন্তের প্রতিশ্রুতি শ্রীলঙ্কার

Srilanka-Presআন্তর্জাতিক ডেস্ক:

শ্রীলঙ্কা একমাসের মধ্যে গৃহযুদ্ধের সময়কার নৃশংসতার ঘটনা দেশীয়ভাবে তদন্ত করে দেখার প্রতিশ্রূতি দিয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বিবিসি’কে বলেছেন, এ তদন্তে জাতিসংঘ তদন্তকারীরা অংশ নেবে না। তবে এ ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি বিবেচনায় নেয়া হবে। সিরিসেনার পূর্বসুরি মাহিন্দা রাজাপাকসে বরাবরই জাতিসংঘের সঙ্গে এ ব্যাপারে কোনো সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন। শ্রীলঙ্কায় ২৬ বছরের গৃহযুদ্ধের শেষদিনগুলোতে ২০০৯ সালে সেনাবাহিনী এবং তামিল গেরিলা দুপক্ষই নৃশংসতা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষে নিহত হয়েছে ৮০ হাজার থেকে ১ লাখ মানুষ। লড়াইয়ের শেষ কয়েক মাসে সরকারি বাহিনীর গোলা হামলায় হাজার হাজার নিরীহ তামিল নিহত হয়। ওই সময়কার যুদ্ধাপরাধের অভিযোগই তদন্ত করে দেখার দাবি করে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। বিবিসি’কে সিরিসেনা বলেছেন, তদন্ত কমিটি “নিরপেক্ষভাবে ও আইনানুগ পন্থায় ভারসাম্য বজায় রেখে কার্যকরভাবে কাজ করবে।” তদন্তে জাতিসংঘ তদন্তকারীরা অংশ নেবে কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমরা তদন্তের ব্যাপারে তাদের উপদেশ ও মতামত নিতে প্রস্তুত। কিন্তু একাজের জন্য সব সূত্রই আমাদের আছে। আর তাই এক্ষেত্রে আমাদের বাইরের কাউকে প্রয়োজন আছে বলে মনে করি না।”

Leave A Reply

Your email address will not be published.