Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুর গঙ্গাচড়ার তিস্তার চরে ব্রীজ নির্মানের উদ্বোধন

Kolkond Bridge Nirman Udbodhon 25.3.15গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মটুকপুর গ্রামের বাবুলের বাড়ীর পাশে চর চিলাখাল-মটুকপুর সড়কে গতকাল বুধবার ব্রীজ নির্মান কাজ শুরু হয়। ব্রীজটি নির্মান কাজের শুভ উদ্বোধন করেন কোলকোন্দ ইউপি চেয়ারম্যান মমিনুর ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান।
সূত্র জানায়, তিস্তা নদী বেষ্টিত এলাকাবাসীর দীর্ঘ প্রতিক্ষিত এ ব্রীজটি নির্মিত হলে তিস্তার চরের লোকদের লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুল ওয়াজেদ এর সহযোগীতায় কোলকোন্দ ইউপি চেয়ারম্যান মমিনুর ইসলামের প্রচেষ্টায় ব্রীজটির বাস্তবায়ন সম্ভব হচ্ছে। ১৮ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মানাধিন ৩৬ ফুট আরসিসি ব্রীজটি আগামী জুন মাসের মধ্যে নির্মান সম্পন্ন হবে বলে ঠিকাদারী প্রতিষ্ঠান জানায়। ব্রীজটি নির্মিত হলে ইউনিয়নের চর চিলাখাল ও মটুকপুর গ্রামের লোকদের যাতায়াত ও পণ্য পরিবহনে সময় ও অর্থের সাশ্রয় হবে। যা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে কোলকোন্দ ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম জানান।
ব্রীজটির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম, রুবিনা বেগম, রফিকুল ইসলাম, বাদল রায়, ব্যবসায়ী আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave A Reply

Your email address will not be published.