Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুর, পীরগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, রংপুর

রংপুরের পীরগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর প্রেসক্লাব পীরগাছা, রংপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার সন্ধ্যায় থানা সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলে, প্রেসক্লাব পীরগাছা’র সভাপতি এসএম সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক হারুন-অর-রশিদ, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন রাজু, কোষাধ্যক্ষ গোলাম আজম, দপ্তর সম্পাদক কাজী শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, কার্যকরী সদস্য শাহ কামাল ফারুখ লাবু, সরকার সোহেল রানা, জিল্লুর রহমান, সদস্য আব্দুস সাত্তার আজাদ, আব্দুস সামাদ সরকার, আব্দুর রহমান রাসেল, আব্দুর রাজ্জাক প্রমূখ।
এসময় নবাগত ওসি হুমায়ুন কবীর ও ওসি তদন্ত আতিয়ার রহমান উপস্থিত সাংবাদিক নেতাদের সাথে উপজেলার আইন শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

Leave A Reply

Your email address will not be published.