Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি সদরুল আলম দুলু; সম্পাদক আলী আশরাফ

Rangpur Press  Club News 31 07 2015আমিরুল ইসলাম, রংপুর : 

রংপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ শুক্রবার বিকাল ৪ টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল হক প্রামানিক, রংপুর জেলা নির্বাচন অফিসার মাহাতাব উদ্দিন ও রংপুর জেলা সিনিয়র তথ্য অফিসার হুমায়ুন কবির নিয়ে গঠিত ৩ সদস্যের নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করছেন।

নির্বাচনে ১৩টি পদের মধ্যে সভাপতি পদে ইউএনবি রংপুর প্রতিনিধি সদরুল আলম দুলু ১২ ভোট ও সাধারন সম্পাদক পদে বিটিভি রংপুর প্রতিনিধি ও দৈনিক বায়ান্নর আলো নির্বাহী সম্পাদক আলী আশরাফ ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদন্দী দৈনিক দাবানলের সম্পাদক মোস্তফা সরওয়ার বাটুল ৬ ভোট ও মাহবুবুর রহমান ১০ ভোট পেয়েছেন। অন্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে ১৪ ভোট পেয়ে দৈনিক মায়াবাজার সম্পাদক মো. মোনাব্বর হোসেন ও সহ-সভাপতি পদে ১১ ভোট পেয়ে দৈনিক যুগের আলোর বার্তা সম্পাদক মো. আবু তালেব, সহ-সম্পাদক পদে ১৭ ভোট পেয়ে দৈনিক মানব জমিন স্টাফ রিপোর্টার জাভেদ ইকবাল এবং কোষাধ্যক্ষ পদে বৈশাখী টেলিভিশন রংপুর প্রতিনিধি আফতাব হোসেন ও রংপুর চিত্রের নির্বাহী সম্পাদক সুশান্ত ভৌমিক ১১ ভোট করে পাওয়ায় লটারীর মাধ্যমে শ্রী সুশান্ত ভৌমিক বিজয়ী হয়েছেন । কার্যকরী সদস্যের ৪ টি পদে ২১ ভোট পেয়ে দৈনিক পরিবেশ সম্পাদক ও প্রকাশক এ,কে,এম ফজলুল হক, ১৬ ভোট পেয়ে দৈনিক ইত্তেফাক অফিস প্রধান ও জিটিভি প্রতিনিধি ওয়াদুদ আলী মো. ওয়াদুদ আলী, ১৫ ভোট পেয়ে বাংলাভিশন রংপুর প্রতিনিধি জয়নাল আবেদীন এবং ১৪ ভোট পেয়ে সময় টিভি ও দৈনিক জনকন্ঠ স্টাফ রিপোর্টার মানিক সরকার মানিক বিজয়ী হন। নির্বাচন পরিচালনা কমিশন এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়াও বিনা প্রতিদন্দীতায় দপ্তর ও যোগাযোগ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সময় রংপুর প্রতিনিধি ও বাংলাদেশ বেতার নগরসংবাদদাতা সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে চ্যানেল আই স্টাফ রিপোর্টার মেরিনা লাভলী, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক পদে মাছরাঙ্গা টেলিভিশন সিনিয়র রিপোর্টার মোঃ রফিকুল ইসলাম সরকার নির্বাচিত হন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.