Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুর বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের কেমিক্যাল গোডাউনে আগুন

রংপুর প্রতিনিধি: রংপুর বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নগরীরর শাপলা চত্বর এলাকায় বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমার ওয়ার্কশপে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিদ্যুত উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা যুগান্তরকে বলেন, অগ্নিকান্ডের আগে ওই গোডাউনে ৩০টির অধিক ট্রান্সফরমার ও বিপুল পরিমাণ ট্রান্সফরমার অয়েলসহ বিভিন্ন মালামাল মজুদ ছিল।

রংপুর ফায়ার স্টেশনের উপ-পরিচালক আসাদুজ্জামান খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.