Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে এক কিশোরকে কুপিয়ে হত্যা

hattaরংপুর নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলমগীর নামের (১৬) এক কিশোর খুন হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় একদল দুবৃত্ত তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত ১০টায় সে মারা যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নগরীর খামারপাড়া চুড়িপট্টি এলাকার হতদরিদ্র পরিবার মোস্তফা মিয়ার ছেলে আলমগীর হোসেন সন্ধ্যার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে ডাবের পানি পান করছিল। এসময় তাঁর সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবকরা রাম দা দিয়ে কিশোর আলমগীরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। রাত ১০টার দিকে সে মারা যায়। পুলিশ জানায়, নিহত কিশোর আলমগীরের মা আলেয়া বেগম বাদী হয়ে গতকাল শনিবার কোতয়ালি থানায় চারজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.