Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে ডাকাতের দায়ের কোপে গৃহবধূর মৃত্যু

মিঠাপুকুর প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুর উপজেলায় ডাকাতের দায়ের কোপেিএক গৃহবধুর মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার খাফ্রিখাল ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রেহেনা বেগম ।  সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মিঠাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বলেন, রোববার দিবাগত গভীর রাতে ৮/১০ জনের শসস্ত্র ডাকাতদল ব্যবসায়ী খায়রুল ইসলাম খোকার বাড়িতে প্রবেশ করে। পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ স্বর্ণালংকারসহ প্রায় ৫লাখ টাকার মালমাল লুট করে। খায়রুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম বাধা দিলে ডাকাতরা তার মাথায় দা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সকালে পুলিশ খবর পেয়ে রেহেনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি হুমায়ুন কবির।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.