Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতসহ গ্রেফতার-২০

download

রংপুর অফিস: চলমান ২০ দলীয় জোট কর্তৃক দেশব্যাপী অবরোধ কর্মসূচী ঘোষণার প্রেক্ষিতে রংপুর জেলায় নাশকতা সৃষ্টির আশংকায় কোতয়ালী থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের জিলানী এর নেতৃত্ত্বে সঙ্গীয় অফিসার এসআই হারেস সিকদার, এসআই ফেরদৌস আহমেদ, এসআই সিরাজুল, এএসআই সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ সাড়াশি অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করেছে । বৃহস্প্রতিবার কোতয়ালী থানার প্রেরিত বার্তায় জানা যায় গত বুধবার থেকে বৃহস্প্রতিবার বিকাল পর্যন্ত বিএনপি-জামায়াতসহ বিভিন্ন অপরাধে ২০জন গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলেন বিএনপি কর্মী নগরীর সর্দার পাড়া এলাকার মোঃ আব্দুল মনির হোসেন পুত্র মোঃ সাইফুল ইসলাম তাজিবুল (১৮), সাগর পাড়া সিও বাজার এলাকার মোঃ মনছুর আলীর পুত্র মোঃ আঃ জলিল (২৮), নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন দক্ষিণ রাজিব এলাকার মোঃ ময়েন উদ্দিন এর পুত্র মোঃ নজরুল ইসলাম বাবু (৪০), বাবু পাড়া এলাকার মোঃ বাচ্চু মিয়ার পুত্র মোঃ ইলিয়াছ (৩২) , পীরগঞ্জ থানার ধনশালা এলাকার মৃত আঃ শেখ এর পুত্র মোঃ মাজেদুল ইসলাম (৩৬) , কাটাবাড়ী এলাকার আঃ হামিদ এর পুত্র মোঃ মোজাহারুল ইসলাম (২৮) ও জামায়াত কর্মী , মিঠাপুকুর থানার খোরাগাছ পূর্বপাড়া এলাকার মৃত সোলাইমান মিয়ার পুত্র আনিছুল হক (৪৫)। এছাড়া জিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ১৩ ও সিআর গ্রেফতারী পরোয়ানা মুলে ০৪ জন কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.