Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

images (1)রংপুর প্রতিনিধি:

রংপুরে সড়ক দ‍ুর্ঘটনায় শাহিন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে রংপুর পালিচড়া সড়কের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী হানিফ জানান, বিকেলে শাহিন মোটসাইকেলে করে পালিচড়া বাজার সড়কে আসার সময় ব্রিজ এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। রংপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা কনস্টেবল নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Leave A Reply

Your email address will not be published.