Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে ৫০০ গ্রাম গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রংপুর : রংপুরে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে  রবিবার দিনব্যাপী কোতয়ালী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজা সহ সদর হাসপাতাল সুইপার কলোনী থেকে মাদক সম্রাট সন্তোষ,শামসুল ও মাদক সম্রাজ্ঞী রিনা রায়কে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানীর নেতৃত্ত্বে রবিবার এস আই আল-আমিন নগরীর সদর হাসপাতাল সুইপার কলোনী থেকে দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে সুইপার কলোনীর মৃত গঙ্গার পুত্র সন্তোষ,রতন রায়ের স্ত্রী রিনা রায় ও মৃত আজাদের পুত্র শামসুল হককে বিক্রয় করা অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.