Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরের পীরগঞ্জে নিখোঁজ যুবকের লাশ পুকুর থেকে উদ্ধার

পীরগঞ্জ প্রতিনিধি, রংপুর : রংপুরের পীরগঞ্জে নিখোঁজের দু’দির পর হারুন (৪০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চতরা ইউনিয়নের চতরা গ্রামের কলেজপাড়া পুকুর থেকে মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। হারুন ওই গ্রামের হবিবর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত থেকে হারুনকে কোথাও পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার পাশের কলেজপাড়া পুকুরে ভাসমান লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, হারুনকে কে বা কারা হত্যা করেছে তা তদন্ত করে বের করা হবে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.