Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে ‌‘সুরছন্দ’র সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল স্নেহ

shihab-hayder-shenho-11-10-16-jpgরংপুর প্রতিনিধি: রংপুরের ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ‘সুরছন্দ একাডেমি’ আয়োজিত একুশে স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিন বিভাগে চ্যাম্পিয়ন ও শ্রেষ্ঠ প্রতিযোগি হিসেবে স্বর্ণপদক অর্জন করেছেন এম শিহাব হায়দার চৌধুরি স্নেহ। সম্প্রতি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা’র (এমপি) কাছ থেকে পুরস্কার গ্রহণ করে।
একুশে স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৫ তে স্নেহ সঙ্গীত, আবৃত্তি এবং ইসলামি সঙ্গীতে চ্যাম্পিয়ন ও শ্রেষ্ঠ প্রতিযোগি নির্বাচিত হন। সে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্র। তার পিতা লুৎফুল হায়দার চৌধুরি ও মাতা শিরিন চৌধুরি ওই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অভিভাবকের পুরস্কার পান।
সম্ভাবনাময় এই ক্ষুদে তারকা শিল্পী সুন্দর আগামীর জন্য রংপুরবাসির কাছে দোয়া কামনা করেছেন। সে ভবিষৎতে বড় শিল্পী হয়ে সঙ্গীতের মাধ্যমে রংপুরের সুনাম অক্ষুন্ন রাখতে চান।

Leave A Reply

Your email address will not be published.