Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাউজানে বিদেশি পিস্তল ও গুলিসহ ‘রইশ্যা ডাকাত’ গ্রেফতার, র‌্যাব-৭ এর অভিযান

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের রাউজান থানা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আব্দুর রশিদ ওরফে ‘রইশ্যা ডাকাত’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে রাউজান উপজেলার ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড পালোয়ানপাড়া এলাকায় স্থানীয় লোকজন এক ব্যক্তিকে অবৈধ অস্ত্রসহ আটক করে রেখেছে। পরে গত ২৪ এপ্রিল সকাল ১০টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি আব্দুর রশিদ (৫৫), পিতা মৃত বদরুজ মেহের, পালোয়ানপাড়া গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড ৭.৬৫ ক্যালিবারের গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আসামির পূর্বের অপরাধ রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, রাউজান ও সাতকানিয়া থানায় তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশ এর কাছে হস্তান্তর করা

Leave A Reply

Your email address will not be published.