Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজধানীতে আদিবাসী তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে গণধর্ষণ

স্টাফ রিপোর্টার:  অস্ত্রের মুখে মাইক্রোবাসে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগে রাজধানীর ভাটারা থানায় অজ্ঞাত পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা করেছে বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত ২১ বছর বয়সী এক আদিবাসী গারো তরুণী।  শুক্রবার দুপুরে পরিবারসহ তিনি থানায় গিয়ে মামলাটি করেন। মামলা নম্বর ২৬।

তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ীয়ায়। দুই-তিন বছর আগে ঢাকায় আসা ওই তরুণী বেসরকারি একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।

মামলার এজাহারে বলা হয়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে দুই যুবক অস্ত্রের মুখে একটি মাইক্রোবাসে তুলে নেয়। পরে মাইক্রোবাসের মধ্যেই পাঁচ যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করে উত্তরার জসীম উদ্দিন রোডে ফেলে যায়। তবে ধর্ষকদের কারো নাম-পরিচয় জানাতে পারেননি অভিযোগকারী তরুণী।

মামলার বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, ভিকটিম বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.