Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ব্রাজিলে ছিনতাইকারীদের গুলিতে বাংলাদেশি নিহত

1432358755

নোয়াখালী:  ব্রাজিলে ছিনতাইকারীদের গুলিতে সোলেমান পাটোয়ারী দুলাল (৪৫) নামে বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ব্রাজিলের ব্রাসিলিয়ায় এই ঘটনা ঘটে।

নিহত দুলাল নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার ফতেহপুর গ্রামের মৃত সৈয়দ আহম্মেদ একমাত্র ছেলে। তিনি প্রায় তিন বছর ধরে ব্রাজিলে কর্মরত আছেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার ছিনতাইকারীরা তার ব্রাসিলিয়ার বাসার সামনে পথ আটকে মোবাইল সেটসহ যাকিছু আছে দিতে বলে। এতে তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তার মাথায় ও বুকে গুলি করে গুরুত্বর আহত করে। পরে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়।

এ ঘটনায় চাটখিলে দুলালের গ্রামের বাড়িতে শোকের মাতাম চলছে। একমাত্র ছেলেকে হারিয়ে তার বৃদ্ধ মা পুত্র শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন। তার এক মেয়ে ও স্ত্রী ঢাকায় বসবাস করেন।

নিহতের লাশ কবে দেশে আনা হবে সে বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেছেন নিহতের স্বজনরা।

Leave A Reply

Your email address will not be published.