Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজবাড়িতে ৫৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয়-সীমান্ত-দিয়েফরিদপুর থেকে মোঃ খালেদুর রহমান ঃ র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ০৪ মার্চ ২০১৬ ইং তারিখ ১৮৫৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গোয়ালন্দ বাজার এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দোৗলতদিয়া পতিতালয়ের আলেয়ার গেইট বাবুর বসত বাড়ীর উঠানের উপর একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিএডি শেখ আজিজুর রহমান এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ১৯১৫ ঘটিকার সময় উল্লেখিত উঠানের সন্নিকটে পৌছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ আঃ হালিম(২৫), পেশা-মাদক ব্যবসায়ী, পিতাঃ-মোঃ আঃ করিম পরামানিক, সাং- ধুলদী জয়পুর, থানাঃ- রাজবাড়ী, জেলাঃ রাজবাড়ী বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে আভিযানিক দলের সদস্যরা ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা জানায় তারপর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামী তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে ৩টি ছোট নীল রংয়ের পলিথিনে সর্বমোট ৫৮০ পিচ গোলাপী রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন ট্যাবলেট) নিজ হাতে বের করে দেয়। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

এ ব্যাপারে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মামলা কার্যক্রম প্রক্রীয়াধীন।

Leave A Reply

Your email address will not be published.