Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজবাড়ী জেলার লাল পতাকা বাহিনীর প্রধান অস্ত্রসহ আটক

মোঃ খালেদুর রহমান, ফরিদপুর ঃ র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ৫নং বরাট ইউনিয়ন (৯নং ওয়ার্ড) এর নবগ্রাম সাকিনস্থ ওমর ফারুক(৩১), পিতাঃ আবুল কাশেম বিশ^াস, সাং-নবগ্রাম, থানাঃ রাজবাড়ী, জেলাঃ রাজবাড়ীকে ০১ (এক)টি বিদেশী পিস্তল সহ আটক করে। উল্লেখ্য যে, আটককৃত ব্যক্তি লাল পতাকা বাহিনীর প্রধান হিসেবে চিহ্নিত এবং আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে এলাকায় বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে এবং তার নামে রাজবাড়ী সদর থানা ও গোয়ালন্দথানায় একাধিক হত্যা মামলা সহ অন্যান্য মামলা রয়েছে। আটককৃত ব্যক্তিকে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।

এ সংক্রান্তে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.