Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজাপুরে বিদ্যুতের অব্যাহত লোডশেডিং এর প্রতিবাদে জাতীয় মানবাধিকার ইউনিটির মানববন্ধন

রাজাপুর প্রতিনিধি, ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুরে গত ১৫ দিন ধরে বিদ্যুতের অব্যাহত লোড শেডিং এর ফলে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। দিনে ও রাতে ১২ঘণ্টার বেশি লোডশেডিং থাকায় অফিস-আদালতে কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে। মিল-কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে পল্লীবিদ্যুৎ সমিতির সদরদপ্তর ঝালকাঠির কর্তাব্যক্তিদের সঙ্গে একাধিকবার সমস্যা জানিয়ে অভিযোগ করা হলেও সমস্যার বিন্দুমাত্র সমাধান হয় নি।
একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এর কারণে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। এর প্রতিবাদে সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। যার পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ১০টায় রাজাপুর বাইপাস সড়কে বিদ্যুতের দাবিতে রাজাপুর উপজেলা মানবাধিকার ইউনিটি এক মানববন্ধন কর্মসূচি পালন করে। এ মানববন্ধন কর্মসূচিতে সকল পেশার লোক অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, মানবাধিকার ইউনিটির রাজাপুর উপজেলার সভাপতি মো. জুলফিক্কার আলী, জাতীয় মানবাধিকার ইউনিটির কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক মো. মিরাজ খান, আবুয়াল সায়েম, চাঁন মিয়া প্রমুখ। বক্তারা নিয়মিত নিয়মনীতি অনুযায়ী রাজাপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে জানান।

Leave A Reply

Your email address will not be published.