Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাস্তায় বাসের ধাক্কায় চোট পেলেন মাশরাফি, অনুশীলনে আহত মাহমুদুল্লাহ

mashrafemortazaস্পোর্টস ডেস্ক:
ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে খেলানো নিয়ে সংশয় ছিল। পাকিস্তানের বিপক্ষে সিরিজে আঘাত পাওয়া মুশফিক অবশেষে সেরে উঠলেও টাইগার শিবিরে নতুন দুঃচিন্তা যোগ হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের চোট। সঙ্গে রয়েছে মাশরাফি বিন মর্তুজার দুর্ঘটনা।
টানা চতুর্থ দিনের অনুশীলনে যোগ দিতে আসার পথে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে আহত হন মাশরাফি। দলের চিকিৎসক তাকে পর্যবেক্ষন করেন। তবে, মাশরাফির আঘাত ততোটা গুরুতর না হওয়ায় শুধু ব্যান্ডেজ লাগানো হয় তার হাতে।
মাশরাফির দুর্ঘটনা শুনে মাঠে অনুশীলন শুরুর পর আহত হন টাইগারদের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের এক সময় বাম হাতের দুই আঙ্গুলে ব্যাথা পান রিয়াদ। ফিল্ডিং অনুশীলনের সময় তিনি এ চোটগ্রস্থ হন। এরপর দলের চিকিৎসক তাকে পর্যবেক্ষন করেন। দলের চিকিৎসক বায়েজেদুল ইসলাম মাহমুদুল্লাহ প্রসঙ্গে জানিয়েছেন, “সকালে অনুশীলনের সময় বাম হাতে আঘাত পান মাহমুদুল্লাহ। দুই আঙ্গুলে আঘাত পান তিনি। আমরা তার হাতের এক্স-রে করেছি। রিপোর্টে দেখা যাচ্ছে তার আঙ্গুলে কিছুটা চিড় ধরেছে। তবে, আঙ্গুলের অবস্থা আরও ভালো করে বোঝার জন্য তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে।” চোট গুরুতর হলে কী হতে পারে জানিয়ে তিনি আরও বলেন, “মাহমুদুল্লাহর সঙ্গে আমরা একজন চিকিৎসক পাঠিয়েছি। যদি তার ফ্রাকচার জটিল হয়, তবে তাকে তিন সপ্তাহের সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আর যদি মারাÍক কিছু না হয়, তবে অল্প কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে।” পরে গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মাহমুদুল্লাহ’র আঘাতটি সেরে ওঠতে ৩-৪ সপ্তাহ সময় লাগবে। যার ফলে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারবেন না তিনি। তার বদলে উক্ত ম্যাচে মাঠে দেখা যাবে ডানহাতি ব্যাটসম্যান নাসির হোসেনকে।
উল্লেখ্য ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ছিলেন টাইগার দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। আগামী ১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

Leave A Reply

Your email address will not be published.