Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রায়পুরে আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা – ২০১৬ অনুষ্ঠিত

পীরজাদা মাসুদ হোসাইন,রায়পুর: লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায় আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। আজকের খেলায় রায়পুর থানা বনাম চন্দ্রগঞ্জ থানার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি থাকার কথা ছিলো লক্ষীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন। বিশেষ কারনে তিনি উপস্থিত না থাকায় প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার। সভাপতিত্ব করেন রায়পুর থানার অফিসার ইনচার্জ মোঃ লোকমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন রায়পুর পৌরসভার মেয়র হাজী ইসমাঈল খোকন, রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক কাজী জামশেদ কবীর বাকীবিল্লাহ। উপস্থিত ছিলেন ৮ নং চরবংশী ইউনিয়ন চেয়ারম্যান মিন্টু ফরায়জী, রায়পুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মাসুদ হোসাইন, রায়পুর রিপোর্টার্স ক্লাবের সদস্য মামুন হোসেন, আবু মুসা মোহন, মহিউদ্দিন মিলন, শাহিদা আক্তার সাথী, শেখ আব্দুল্লাহ রুবেল, প্রেস ক্লাবের সাংবাদিক সৈয়দ আহমদ, নুরুল আমিন ভূইয়া দুলাল, ফ্রেন্ডস ফোরামের সভাপতি তুহিন চৌধুরী, রায়পুর মার্চ্ছেন্টস একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ আলী পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য হোসেন সর্দার,রায়পুর থানার অফিসারগন প্রমূখ। খেলায় ধারাভাষ্য দেন জীবন কুরী। খেলায় ৪৩/২০ ব্যবধানে চন্দ্রগঞ্জ থানাকে হারিয়ে রায়পুর থানা গ্রুফ চ্যম্পিয়ন হয়।

Leave A Reply

Your email address will not be published.