Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

chatrolig picture

এম আই বকুল, বেরোবি: অর্থপাচারের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড হওয়ায় আনন্দ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ। শুক্রবার বেলা ১১ টায় মিছিলটি ক্যাম্পাসের বঙ্গবন্ধু হলের সামনে থেকে শুরু হয়ে পার্কমোড় ঘুরে বঙ্গবন্ধু হলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশ ও জাতির বিরুদ্ধে তারেক রহমান ও তার দোসররা চক্রান্ত করছে। ছাত্রলীগ সকল চক্রান্ত প্রতিরোধে সদা রাজপথে আছে। এ সময় বক্তারা অনতিবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দ্রুত আদালতের রায় বাস্তবায়নের দাবি জানান।
বেরোবি শাখা শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান শিশির ও সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশেও উপস্থিত ছিলেন বেরোবি ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, সাংগাঠনিক সম্পাদক মেহের মাহমুদ শাওন, সাংগাঠনিক সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি তুষার কিবরিয়া, আদনান, শুভ, মামুন, মন্জুরুল সহ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী।

Leave A Reply

Your email address will not be published.