Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রোহিঙ্গাঁ জনগোষ্ঠীর উপর নিপীড়ন বন্ধের দাবিতে রংপুরে বাসদের মানববন্ধন

আমিরুল ইসলাম,রংপুর: মিয়ানমারের রোহিঙ্গাঁ জনগোষ্ঠীর উপর নিপীড়ন-নির্যাতন, অগ্নিসংযোগ, গণহত্যা বন্ধের দাবিতে বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে (৩১আগষ্ট) বৃহস্পতিবার সকাল ১১’টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ অনষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, আহসানুল আরেফিন তিতু।
নেতৃবৃন্দ, রোহিঙ্গাঁ জনগোষ্ঠীর উপর নিপীড়নের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহবান জানান। সেইসাথে, বিপদাপন্ন রোহিঙ্গাঁদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.