Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে আর্ন্তজাতিক ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার

ad1_4রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে আর্ন্তজাতিক ডাকাত দলের সক্রিয় সদস্য মো. ফুলমিয়া ওরফে বাজা ডাকাত (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো. আবু হানিফের নেতৃত্বে ৮সদস্যের একদল পুলিশ অভিযান চালিয়ে চর ফুলবাড়ীর ভারত সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে। চর ফুলবাড়ী জুলুমুদ্দিন ডাকাতের ছেলে ফুলমিয়া ওরফে বাজা(৪০) তার ছোট ভাই গাডু মিয়া (৩৬) ভারতের আসাম প্রর্দেশে ডাকাতি করতে গিয়ে গ্রেফতার হয়ে আসাম প্রর্দেশে জেলে আছে। এবং বড় ভাই মুন্টু মিয়া (৪৫) ডাকাতি মামলায় রাজশাহীর নাটর জেলহাজতে আছেন। এরা সবাই বংশগতভাবে ভারত ও বাংলাদেশের বিভিন্ন জাগায় ডাকাতি ও চুরিসহ নানা অপকর্ম করে আসছে।
এ বিষয়ে এস আই মো. আবু হানিফ বলেন ফুল মিয়া ওরফে বাজা ডাকাতের নামে রৌমারী থানায় তিনটি ডাকাতি মামলাসহ ভারত ও বাংলাদেশে একাধি ডাকাতি ও চুরি মামলা আছে। দীর্ঘদিন যাবত আমরা তাকে খোঁজ করে আসছি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চর ফুলবাড়ী ভারত সীমান্তর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার ছোট ভাই গাডু মিয়া ভারতের আসাম প্রর্দেশে এবং বড় ভাই মুন্টু মিয়া (৪৫) ডাকাতি মামলায় রাজশাহীর নাটর জেলহাজতে আছেন।

Leave A Reply

Your email address will not be published.