Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষীপুর সরকারি কলেজের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে ছাত্রলীগ

lakshmipur-pic-2
লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুর সরকারি কলেজে শিক্ষক-কর্মচারীদের বের করে দিয়ে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে ছাত্রলীগ। এসময় উপাধ্যক্ষকেও অবরুদ্ধ করে রাখে তারা।
বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কলেজের প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাধ্যক্ষ ড. আবু তাহেরকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে ভবনের তালা খুলে দেয়।
ছাত্রলীগ নেতারা জানান, কলেজে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা, নবীন বরণ অনুষ্ঠান না করা ও সাহিত্য সপ্তাহসহ একাডেমিক অনিয়ম-অব্যবস্থাপনার মধ্যে চলছে শিক্ষা কার্যক্রম। যে কারণে কলেজের প্রশাসনিক ভবনে তালা দেয়া হয়েছে।
তবে বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গেছে, ছাত্রলীগ নেতাদের অন্যায় আবদার রক্ষা না করায় শিক্ষক কর্মচারীদের বের করে দিয়ে তারা কলেজের প্রশাসনিক ভবনে তালা দেয় এবং উপাধ্যক্ষকে অবরুদ্ধ করে।
অবরুদ্ধ অবস্থায় উপাধ্যক্ষ ড. আবু তাহের জানান, শিক্ষার্থীরা কোন দাবি নিয়ে আসেননি। হঠাৎ করে তারা কলেজে তালা লাগিয়ে দিয়েছে।বিডিপত্র/এডি/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.